প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

অনিমেষ কুমার মহন্ত
উপজেলা প্রতিনিধি
পত্নীতলা, নওগাঁ।
নওগাঁর পত্নীতলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৬ জন, একটি মামলার আসামি ১ জন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মোট ১০ জন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (২২ আগস্ট) নওগাঁ সদর কোর্টে পাঠানো হয়েছে। পরবর্তীতে তাদের নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪